বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় পানিতে ডুবে নিখোঁজ হওয়া পর্যটক মো. ফজলে এলাহী ফয়সালের (২৬) মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলের ১০ ফুট দূরের একটি খাল থেকে বিকেল সাড়ে ৫টার দিকে ওই পর্যটকের লাশ উদ্ধার করা হয়।
থানচি উপজেলার তীন্দু ইউনিয়নে দর্শনীয় পর্যটন স্পট সাঙ্গু নদীর বড়পাথর এলাকায় ঘটনাটি ঘটেছিল।
গত শনিবার গোসল করতে নেমে পানিতে ডুবে নিখোঁজ হন মো. ফজলে এলাহী ফয়সাল। নিখোঁজের এক দিন পর গতকাল রোববার বিকেলে ঘটনাস্থলের ১০ ফুট দূরে খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।
ফয়সাল ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পূর্ব মেরাসানীর এলাকার বাসিন্দা। এদিকে মৃতের আত্মীয়-স্বজন থানচিতে পৌঁছেছে। লাশটি পুলিশের ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: