করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় রাজশাহী মেডিক্যালের করোনা ওয়ার্ডে ৬ জনের মৃত্যু হয়েছে।
এদের মধ্যে রাজশাহীর ২ জন, নাটোরের ৩ জনও নওগাঁর একজন করে মারা গেছেন। মৃতদের মধ্যে ২ জন করোনা পজেটিভ, ৪ জন উপসর্গ নিয়ে মারা যান।
রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘন্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ৯ জন। এনিয়ে ২৪০ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ১২৯ জন।
এর আগেরদিন রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে রাজশাহী জেলার ৩০৯ টি নমুনা পরীক্ষায় ২৫ জনের করোনা পজিটিভ আসে। রাজশাহীতে শনাক্তের হার ৮ দশমিক ০৯ শতাংশ।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: