নওগাঁর মহাদেবপুরে আত্রাই নদীতে গোসল করতে নেমে নিখোঁজের প্রায় ১৮ ঘণ্টা পর স্বামী (পারভেজ) ও স্ত্রী (মিনি আক্তার ) নামের দুইজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
সোমবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় রামচন্দ্রপুর থেকে ৫০০ গজ দূর থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, শনিবার দিনাজপুরের বীরগঞ্জ থেকে নওগাঁর রামচন্দ্রপুর গ্রামে মামাতো বোনের বাড়িতে বেড়াতে যায় ওই দম্পতি। রোববার বিকেলে আত্রাই নদীতে গোসল করতে নামলে একসাথে নিখোঁজ হয় দুজন।
নিখোঁজের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ গভীর রাত পর্যন্ত উদ্ধার অভিযান চালায় । দীর্ঘ ১৮ ঘণ্টা পর আজ সকালে পাওয়া গেল ওই দম্পতির মরদেহ।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: