জেলার খবর

আশ্রয়ন কেন্দ্রে এক রোহিঙ্গা (৭) শিশু ধর্ষণ; থানায় মামলা

ধর্ষণ / প্রতীকী ছবি
ধর্ষণ / প্রতীকী ছবি

নোয়াখালীর ভাসানচর আশ্রয়ন কেন্দ্রে এক রোহিঙ্গা (৭) শিশুকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে।

গতকাল রোববার (১২ সেপ্টেম্বর) দুপুরে ওই শিশুর পিতা বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ভাসানচর থানায় এ মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, রোহিঙ্গা শিশুটি ভাসানচর আশ্রয়ন প্রকল্প-৩ এ বসবাস করেন। সোমবার বেলা ১১টার দিকে ১৪নং ক্লাস্টার এলাকায় সে খেলাধুলা করতে যায়। খেলাধুলার একপর্যায়ে একজন অজ্ঞাতনামা পুরুষ ওই শিশুকে অর্থের প্রলোভন দেখিয়ে ১৪নং খালি ক্লাষ্টারের এইচ-১২ রুমের ভিতরে ডেকে নিয়ে বাদীর মেয়ের ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণ করে।

পরে তাকে দ্রুত প্রথমে ভাসানচর ২০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে এবং অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় ডাক্তারের পরামর্শে তাকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল প্রেরণ করেন।

ভাসারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা হয়েছে। / বার্তা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ