ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে।
এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ৩ জন এবং উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় ৪জন মারা যান।
মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান মুন।
তিনি সমকালকে জানান, সোমবার সকাল ৮ টা থেকে মঙ্গলবার সকাল ৮টার মধ্যে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ময়মনসিংহের ৩ জন। এ সময়ের মধ্যে উপসর্গ নিয়ে মারা যান টাঙ্গাইলের ২ জন, শেরপুর ও নেত্রকোনার একজন করে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: