রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) করোনা ওয়ার্ডে আরও ৬ জন মারা গেছেন। এদের মধ্যে রাজশাহীর ৩ জন, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা ও কুষ্টিয়ার একজন বাসিন্দা ছিলেন।
রামেক হাসপাতাল সূত্রে জানা যায়, মৃতদের মধ্যে ৩ জন করোনা পজিটিভ, ৩ জন উপসর্গ নিয়ে মারা গেছেন।
গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ২২ জন। এ নিয়ে ২৪০ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ১৩৩ জন।
রাজশাহীতে করোনা শনাক্তের হার ৭.৪৭ শতাংশ।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: