ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির অভিযোগে কুষ্টিয়ায় টিপু সুলতান ইব্রাহিম আকাশ (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার কুষ্টিয়া মডেল থানার পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এরপর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠায় পুলিশ।
গ্রেপ্তার আকাশ কুষ্টিয়া সদর উপজেলার কুমারগাড়া গ্রামের পূর্ব কারিগরপাড়ার খোকন আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টা ১৫ মিনিটে গ্রেপ্তারকৃত আকাশ তার নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে আসেন। লাইভে অনলাইন বিজনেস প্রতিষ্ঠান ই-অরেঞ্জের সঙ্গে সরকারের সংশ্লিষ্টতা আছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তিমূলক কথা বলেন।
ওই ঘটনায় একই এলাকার এজাজুল হাকিম নামের এক ব্যক্তি বাদী হয়ে ইব্রাহিমের নামে বুধবার কুষ্টিয়া মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন।
বুধবার তাকে গ্রেফতার করে কুষ্টিয়া আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।