জেলার খবর

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

-
-

চাঁপাইনবাবগঞ্জের কানসাট বাঁশপট্টি এলাকায় ট্রাক ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে দুই অটোরিক্সার যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুইজন।

আজ শনিবার (১৮ই সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার দায়পুকুরিয়া ইউনিয়নের পারদিলালপুর গ্রামের হারুন আলী (২৬) এবং একই উপজেলার শাহবাজপুর ইউনিয়নের সন্ন্যাসী এলাকার রেনু বেগম (৫৩)। আহতরা হলেন- উপজেলার আড়গাড়া হাট এলাকার অহিদুল ইসলাম ও আহমেদ আলী।

আহত ও নিহতের বিষয়টি নিশ্চিত করে শিবগঞ্জ থানার ওসি ফরিদ হোসেন জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলা শহর থেকে সোনামসজিদ যাওয়ার পথে কানসাট বাঁশপট্টি এলাকায় একটি ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ওই অটোরিক্সার দুই যাত্রী হারুন ও রেনু বেগম ঘটনাস্থলেই নিহত হয়।

ওসি আরও জানান, এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে এবং চালক ও সহকারীকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে। / ডি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ