বান্দরবান-রাঙামাটি সড়কে চলন্ত গাড়িতে গুলি করেছে পাহাড়ের অস্ত্রধারী সন্ত্রাসীরা। এ ঘটনায় দুই নারী আহত হয়েছেন। শনিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলের দিকে এই ঘটনা ঘটে।
আহতরা হলেন রাঙামাটির রাজস্থলী উপজেলার পোয়ইতু পাড়া এলাকার অয়সিংনু মারমা ও মেহাইচিং মারমা।
বান্দরবানের রুমা উপজেলার পর্যটন স্পট বগা লেকসহ কয়কটি দর্শনীয় স্থান ভ্রমণ শেষে ১৯ পর্যটক রাজস্থলীতে ফিরছিলেন। এসময় গুলির ঘটনা ঘটে।
বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার জানান, ভ্রমণ শেষে রাঙামাটির রাজস্থলীতে ফেরার পথে পাহাড়ের অস্ত্রধারী সন্ত্রাসীরা ভ্রমণকারীদের গাড়িতে এলোপাতাড়ি গুলি করে। ঘটনাস্থল পরিদর্শন করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। / ই
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: