জেলার খবর

রেলস্টেশনের বাথরুমে ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ

ধর্ষণ / প্রতীকী ছবি
ধর্ষণ / প্রতীকী ছবি

কিশোরগঞ্জ রেলস্টেশনের দুইতলার বাথরুমে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে সোমবার (২০ সেপ্টেম্বর) রাত পৌনে ৮টার দিকে।

রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ শহরের পূর্ব তারাপাশা এলাকার আব্দুল জলিলের ছেলে মাহমুদুল হাসান সাগর (২৮) মেয়েটিকে জন্মদিনের অনুষ্ঠানের কথা বলে ডেকে আনে। পরে মেয়েটিকে রেলস্টেশনের মূল ভবনের দুইতলার রেস্ট হাউজের সিড়ির দক্ষিণ পাশে ভিআইপি রুমের বাথরুমে নিয়ে যায়।

সেখানে মেয়েটির হাত বেঁধে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে মেয়েটির চিৎকারে আশেপাশের লোকজন চলে এলে সাগর দৌড়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন মেয়েটিকে উদ্ধার করে রেলওয়ে থানায় নিয়ে যায়।

কিশোরগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমদাদুল হক জানান, এ ব্যাপারে মেয়েটির ভাই বাদী হয়ে রেলওয়ে থানায় রাতেই মামলা দায়ের করেছেন। আসামি সাগরকে ধরতে অভিযান চালানো হচ্ছে। / সোস

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ