জেলার খবর

মাদরাসা শিক্ষার্থী বলাৎকারের ঘটনায় অধ্যক্ষসহ তিন শিক্ষক গ্রেফতার

-
-

মানিকগঞ্জের সিংগাইরে ৯ বছরের এক মাদরাসা ছাত্রকে বলাৎকারের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই মাদরাসার অধ্যক্ষসহ তিন শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম মোল্ল্যা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তবে ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত শিক্ষক রমজান আলী।

গ্রেফতাররা হলেন- উপজেলার চান্দহুর ইউনিয়নের আলীনগর-ওয়াইজনগর মুহাম্মদিয়া মাদরাসা ও এতিম খানার অধ্যক্ষ মুফতি সাইফুল ইসলাম, শিক্ষক মুফতি আব্দুল আউয়াল ও ক্বারি সাইফুল ইসলাম।

ওসি সফিকুল ইসলাম মোল্ল্যা জানান, মাদরাসার ওই শিক্ষার্থীকে (৯) প্রায়ই যৌন হেনস্থা করতো শিক্ষক মো. রমজান আলী। গত ১১ সেপ্টেম্বর মাদরাসার ভেতরে আবারও তাকে বলাৎকার করা হয়। এ ঘটনা ফাঁস করে দেয় শিশুটি।

এ ঘটনায় শিশুটির দাদি বাদী হয়ে সিংগাইর থানায় মামলা দায়ের করেছেন। গ্রেফতার শিক্ষকদের আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি। / য

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ