জেলার খবর

উখিয়ায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

বন্দুকযুদ্ধ
বন্দুকযুদ্ধ

কক্সবাজারের উখিয়ায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জাহাঙ্গীর আলম নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এসময় ঘটনাস্থল থেকে ১০ হাজার পিস ইয়াবা, অস্ত্র ও গুলি জব্দ করা হয়েছে।

বুধবার রাত সাড়ে ৮টার দিকে উখিয়া উপজেলার জালিয়াপাড়ায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে জাহাঙ্গীর আলমের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার র‌্যাব-১৫ এর অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমেদ বলেন, খবর পেয়ে মাদক উদ্ধারে গেলে র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি চালান মাদক ব্যবসায়ীরা। পরে আত্মরক্ষার্থে র‌্যাবও গুলি চালালে মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর নিহত হন। এসময় ঘটনাস্থল থেকে একটি অস্ত্র, তিন রাউন্ড গুলি ও ১০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। / সম

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ