জেলার খবর

গফরগাঁওয়ে কমিউটার ট্রেনে ডাকাতি, নিহত ২

-
-

ময়মনসিংহের গফরগাঁওয়ে ঢাকা থেকে জামালপুরগামী কমিউটার ট্রেনে ডাকাতি হয়েছে। এ ঘটনায় দুই জন নিহত হয়েছেন এবং একজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) রাত ১০টার পর ট্রেনটিতে ডাকাতির ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ে পুলিশের জামালপুর থানার (জিআরপি) উপ-পরিদর্শক সোহেল রানা।

নিহতদের মধ্যে একজন জামালপুর পৌর শহরের ইকবালপুরের বাসিন্দা ওয়াহেদ আলীর ছেলে নাহিদ (৪০)। অপরজনের পরিচয় সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে তার বয়স আনুমানিক ৪০ বছর। এ সময় আহত হয়েছেন ইসলামপুর উপজেলার মাঝপাড়ার বাসিন্দা হিরু মিয়ার ছেলে রুবেল (২২)। বর্তমানে তিনি জামালপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি জানান, ময়মনসিংহের গফরগাঁও এলাকায় ট্রেনে ডাকাতির খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে যায় পুলিশ। সেখান থেকে আহত অবস্থায় তিন জনকে উদ্ধার করে জামালপুর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ