জেলার খবর

নেত্রকোণায় ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৩ আহত ২

-
-

নেত্রকোণায় ড্রামট্রাকের সঙ্গে মাছবাহী পিকআপের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) মধ্যরাতে নেত্রকোণা-ময়মনসিংহ মহাসড়কে সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের বাগড়া নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটেছে।

নিহতরা হচ্ছেন সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগর জিংলিগড়া গ্রামের মাছ ব্যাবসায়ী রনি মিয়া, তার চাচাত ভাই জনি মিয়া ও পিকআপ চালক আবুচান।

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার আনুমানিক মধ্যরাতে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের গাছতলা থেকে মাছ বহনকারী একটি পিকআপ ভ্যান ঢাকার উদ্যেশে ছেড়ে আসে।

নেত্রকোণা-ময়মনসিংহ মহাসড়কের সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের বাগড়া নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যানটি দাঁড়িয়ে থাকা একটি বিকল ট্রাকের সাথে সজোরে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মাছ ব্যবসায়ী রনি মিয়া ও তার চাচাত ভাই জনি মিয়া নিহত হন।

গুরুতর আহত পিকআপ চালক আবুচানকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়। গুরুতর আহত অন্যজনকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহতদের উদ্ধার করে। / ভোকা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ