ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও নয়জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে একজন এবং উপসর্গ নিয়ে আটজন মারা যান।
শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান মুন।
শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টার মধ্যে মারা যাওয়াদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে মারা যান ময়মনসিংহের একজন। এ সময়ের মধ্যে উপসর্গ নিয়ে মারা যাওয়াদের মধ্যে ময়মনসিংহের চারজন, নেত্রকোনার তিনজন এবং টাঙ্গাইলের একজন রয়েছে।
এদিকে সিভিল সার্জন নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ১৮২টি নমুনা পরীক্ষায় ১২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৬ দশমিক ৫৯ শতাংশ। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ২১ হাজার ৮৫৮ জন এবং সুস্থ হয়েছেন ২০ হাজার ৮১১ জন।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: