চট্টগ্রাম বন্দরের নিমতলা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি কাঠের গুদাম ভস্মীভূত হয়ে গেছে। আজ রোববার (২৬ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। পরে সকাল ৭টার দিকে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, নিমতলা কলোনিসহ সেখানকার আবাসিক এলাকার মধ্যে থাকা কাঠের গুদামে আজসকালে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ায়, মুহূর্তের মধ্যে পাঁচটি কাঠের গুদাম সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায়।
আগুন লাগার পর বন্দর ও আগ্রাবাদ ফায়ার সার্ভিসের নয়টি ইউনিটের কর্মীরা দ্রুত ব্যবস্থা নেওয়ায় নিমতলা বস্তি এবং কয়েকটি আবাসিক ভবন অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস। / এন
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: