জেলার খবর

হাতীবান্ধায় এক কৃষককে কুপিয়ে হত্যা

-
-

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্যারাজের পাশে দোয়ানী এলাকায় বাড়ির পাশে বসে থাকা অবস্থায় আব্দুল মালেক (৪২) নামের এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রবিবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটেছে। নিহত আব্দুল মালেক গড্ডিমারী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের দোয়ানী এলাকার আব্দুল বারেকের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, রবিবার রাত সাড়ে ৮টার দিকে বাড়ি পাশে বসেছিলেন কৃষক আব্দুল মালেক। এ সময় কয়েকজন তাকে ডেকে নেয়। কিছুক্ষণ পর তার আত্মচিৎকার শুনে পরিবারের লোকজন ছুটে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

লালমনিরহাটের সিনিয়র সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) তাপস সরকার বলেন, দুর্বৃত্তরা পেছন থেকে মাথায় আঘাত করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই আব্দুল মালেকের মৃত্যু হয়। তবে কি কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। / ই

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ