গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ওয়ার্ডে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে নাটোরের একজন ও চাঁপাইনবাবগঞ্জের একজন মারা গেছেন। মৃতদের মধ্যে দুজনই উপসর্গ নিয়ে মারা যান।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ১০ জন। এ নিয়ে ২৪০ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ১০০ জন।
এর আগের দিন রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে রাজশাহী জেলার ২৭০ টি নমুনা পরীক্ষায় ২২ জনের করোনা পজিটিভ আসে। রাজশাহীতে শনাক্তের হার ৮ দশমিক ১৯ শতাংশ।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: