ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনায় ১ জন ও উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু হয়েছে।
বুধবার (২৯ সেপ্টেম্বর) সকালে মমেক হাসপাতালের করোনা ওয়ার্ডের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান এই তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, চলতি সেপ্টেম্বর মাসে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গে ১২২ জনের মৃত্যু হয়েছে। গত জুলাই ও আগস্ট মাসে ময়মনসিংহ মেডিকেলে করোনা ও উপসর্গে ৯০১ জন মারা গেছেন।
ডা. মহিউদ্দিন খান জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ৩৯ জন ভর্তিসহ হাসপাতালের করোনা ওয়ার্ডে ১০৫ জন রোগী ভর্তি আছেন। এদের মধ্যে আইসিউতে ৯ জন চিকিৎসাধীন আছেন। এছাড়াও সুস্থ হয়ে ১৬ জন হাসপাতাল ছেড়ে গেছেন।
সিভিল সার্জন নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৩১৫ টি নমুনা পরীক্ষায় ১৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪ দশমিক ১৩ শতাংশ। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ২১ হাজার ৯৪২ জন এবং সুস্থ হয়েছেন ২০ হাজার ৯৫২ জন। / আর