জেলার খবর

সংশ্লিষ্ট খবর:

  • রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহকে ক্যাম্পের ভেতর গুলি করে হত্যা

রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যা: সন্দেহভাজন যুবক আটক

-
-

রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহকে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে সেলিম উল্লাহ ওরফে লম্বা সেলিম নামে এক রোহিঙ্গা যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। শুক্রবার (১ অক্টোবর) দুপুরে কুতুপালং ৬ নম্বর ক্যাম্প থেকে তাকে আটক করা হয়। এপিবিএন-১৪-এর পুলিশ সুপার (এসপি) নাইমুল হক ও উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সনজুর মোরশেদ এই তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, রোহিঙ্গা নেতা হত্যা মামলার আসামিদের ধরতে অভিযান শুরু করেছে পুলিশ। শৃঙ্খলা বাহিনীর সব শাখা এই ব্যাপারে একীভূত হয়ে কাজ করছে। দুপুরে এপিবিএন সদস্যরা সন্দেহভাজন এক রোহিঙ্গা যুবককে আটক করে থানায় হস্তান্তর করেছে। তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

উল্রেখ্য, গত বুধবার (২৯ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে নিজ অফিসে উপস্থিত অন্য রোহিঙ্গাদের সামনেই অস্ত্রধারীরা রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহকে গুলি করে হত্যা করে। এই ঘটনায় পরদিন বৃহস্পতিবার বিকেলে মুহিবুল্লাহকে দাফনের পর রাতেই কক্সবাজারের উখিয়া থানায় মুহিবুল্লাহর ভাই হাবিবুল্লাহ বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ