জেলার খবর

সোনাইমুড়ীতে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ, ৬ জন গুলিবিদ্ধ

নোয়াখালী
নোয়াখালী

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ৬ জন গুলিবিদ্ধ হয়েছেন। তাদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে গুরুতর আহত ৪ জনকে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১ অক্টোবর) রাত সাড়ে ৮টায় উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের নাউরী গ্রামের তালতলা বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম এক বার্তায় জানান, শুক্রবার বিকালে আমিরাবাদ হাইস্কুল মাঠে নাউরী গ্রাম ও আমিরাবাদ গ্রামের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। পরে ওই খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের লোকজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর জের ধরে রাত সাড়ে ৮টায় তালতলা বাজারে আমিরাবাদের ১০ থেকে ১২ জন অস্ত্রধারী অতর্কিত নাউরী গ্রামের লোকজনের ওপর হামলা চালায়। এতে আমিশাপাড়া ইউনিয়নের নাউরী গ্রামের জাফর মাস্টারের ছেলে ফয়সাল (২০), আবুল বাসারের ছেলে আরমান হোসেন (১৮), দ্বীন মোহাম্মদের ছেলে মনির (৪৫), জাহাঙ্গীর আলমের ছেলে জিসান (২০), সহিদ উল্যাহর ছেলে শাহাদাত হোসেন (১৯) ও আজিজ উল্যাহর ছেলে মানিক (১৬) গুলিবিদ্ধ হন।

তিনি আরো জানান, আহতদেরকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ