চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় তিন জনের মৃত্যু হয়েছে। এ সময়ে করোনায় নতুন কওে ৪১ জন আক্রান্ত শনাক্ত হয়েছে। সংক্রমণ হার ৩ দশমিক ০৭ শতাংশ। জেলায় করোনামুক্ত হয়েছেন ২৩ জন।
সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে বলা হয়েছে, চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ও ইম্পেরিয়াল হাসপাতাল ছাড়া অবশিষ্ট দশ ল্যাবে গতকাল শনিবার চট্টগ্রামের ১ হাজার ৩৩৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন পজিটিভ ৪১ জনের মধ্যে শহরের বাসিন্দা ২০ জন ও পাঁচ উপজেলার ২১ জন। জেলায় করোনাভাইরাসে মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা এখন ১ লাখ ১ হাজার ৮২৫ জন। এর মধ্যে শহরের বাসিন্দা ৭৩ হাজার ৭২৯ জন ও গ্রামের ২৮ হাজার ৯৬ জন। উপজেলায় আক্রান্তদের মধ্যে বাঁশখালীতে সর্বোচ্চ ১৭ জন এবং বোয়ালখালী, ফটিকছড়ি, হাটহাজারী ও রাঙ্গুনিয়ার ১ জন করে রয়েছেন।
গতকাল করোনায় শহরের ২ জন ও গ্রামের ১ জন মারা গেছেন। মৃতের সংখ্যা এখন ১ হাজার ৩০৪ জন। এতে শহরের বাসিন্দা ৭২০ জন ও গ্রামের ৫৮৪ জন। করোনায় আক্রান্তদের মধ্যে আরোগ্যলাভ করেন নতুন ২৩ জন। ফলে মোট আরোগ্য লাভকারীর সংখ্যা ৮৬ হাজার ৮৫৬ জনে উন্নীত হয়েছে। এর মধ্যে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ১০ হাজার ৫৮৬ জন এবং ঘরে থেকে চিকিৎসায় সুস্থ হয়েছেন ৭৬ হাজার ২৭০ জন। হোম কোয়ারেন্টাইন ও আইসোলেশনে যুক্ত হন ১০৪ জন এবং ছাড়পত্র নেন ৬৭ জন। বর্তমানে কোয়ারেন্টাইনে রয়েছেন ১ হাজার ৮১৫ জন।