জেলার খবর

ঝিনাইদহ আদালতের মালখানায় বিস্ফোরণ, নিহত ১

ঝিনাইদহ
ঝিনাইদহ

ঝিনাইদহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মালখানায় বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। নিহতের নাম শফিক বলে জানা গেছে। এ সময় আরও ২ জন আহত হয়েছেন।

রোববার (৩ অক্টোবর) দুপুর ১টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. সোহেল রানা বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসে আহদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়। এদের মধ্যে একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাকিদের চিকিৎসা দেয়া হচ্ছে। আহতদের নাম পরিচয় এখনও জানা যায়নি।

ঝিনাইদহ জেলা পিপি অ্যাড. ইসমাইল হোসেন জানান, বিস্ফোরণের একটা বিকট শব্দ শুনে আমরা ছুটে আসি। এসে দেখি মালখানার ঘরটি পুরোপুরি তছনছ হয়ে গেছে। ফায়ার সার্ভিসে খবর দেওয়ার পর ওরা এসে ৩জন কে উদ্ধার করে। একজনের অবস্থা খুব খারাপ। সবাইকে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ভেতরে গত কয়েকদিন ধরে সংস্কারের কাজ চলছে। মিস্ত্রিরা কাজ করছিল। মিস্ত্রিদের কোনো ধরনের পরিষ্কার-পরিচ্ছন্ন মেশিনের কারণে এ বিস্ফোরণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। / য

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ