নাটোর নলডাঙ্গা উপজেলায় স্বামীর মন্টুর ছুরিকাঘাতে প্রেমিক পল্লী চিকিৎসক নিহত হয়েছেন।
রোববার (৩ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে রাজশাহী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পল্লী চিকিৎসক ওহিদুল হক মারা গেছেন বলে নিশ্চিত করেছেন নলডাঙ্গা থানার ওসি (তদন্ত) মো. আকবর আলী।
নিহত পল্লী চিকিৎসক মো. ওহিদুল হকের বাড়ি উপজেলা ক্ষুদ্র বাড়িয়াহাটি।
নলডাঙ্গা থানার ওসি (তদন্ত) মো. আকবর আলী জানান, গত ২৭ সেপ্টেম্বর রাতে নলডাঙ্গা উপজেলার কমোরপুর গ্রামে মন্টুর স্ত্রী জুলীর সঙ্গে পরকীয়ার ঘটনায় পল্লী চিকিৎসক ওহিদুল হককে ছুরি দিয়ে আঘাত করেন স্বামী মন্টু। / আর
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: