চাঁপাইনবাবগঞ্জে ৩০ বোতল ফেনসিডিলসহ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ফয়সাল আহমেদ তমাল ও তার সহযোগীকে আটক করেছে ডিবি পুলিশ।
রোববার (০৩ অক্টোবর) বিকেলে সদর উপজেলার বারঘরিয়া মহানন্দা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা পৌর এলাকার পিটিআই মাস্টারপাড়া এলাকার ফারুক আহমেদের ছেলে বর্তমান জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ফয়সাল আহমেদ তমাল (৩০), ও পৌর এলাকার নাখরাজপাড়ার রেজাউল করিমের ছেলে আবু মঞ্জুর জুয়েল (২৮)।
চাঁপাইনবাবগঞ্জ ডিবির ওসি বাবুল উদ্দীন সরদার বলেন, গোপল সংবাদের ভিত্তিতে জানতে পারি শিবগঞ্জ থেকে জেলা শহরে একটি বড় মাদকের চালান আসছে। সেই সংবাদের ভিত্তিতে মহানন্দা ব্রিজে ডিবি পুলিশের তল্লাশি চৌকি বসানো হয়। এ সময় বিভিন্ন যানবহনে তল্লাশি করে মোটরসাইকেল থাকা দুইজনের কাছে ৩০ বোতল ফেনসিডিলসহ তাদের আটক করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফ জামান আনন্দ বলেন, বর্তমানে ফয়সাল আহমেদ তমাল জেলা ছাত্রলীগের সহ-সভাপতি পদে রয়েছে। তবে এ ব্যক্তির দায়ভার কেউ নেবে না। দ্রুত তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। / বার্তা২৪