চট্টগ্রামে পেনিনসুলা হোটেলের বেজমেন্টের আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। এর আগে ভোর সাড়ে ৫ টায় ভবনটির নিচ তলার কোল্ডস্টোরেজে আগুন লাগে।
পরে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে এখনো নিচের তলায় ধোঁয়া থাকায় তা অপসারণের চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিস সদস্যরা। বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
এদিকে হোটেলে থাকা অতিথিদের কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে পেনিনসুলা কতৃপক্ষ।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: