জেলার খবর

রাজশাহী নগরীতে গলাকাটা অজ্ঞাত লাশ উদ্ধার

-
-

রাজশাহী নগরীতে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করা হয়েছে। গতকাল বুধবার (৬ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে নগরীর বোয়ালিয়া থানার সাগরপাড়া এলাকার বিদ্যুৎ অফিসের পিছনে ড্রেন থেকে ওই ব্যক্তির লাশটি উদ্ধার করে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে লাশের পরিচয় পাওয়া যায়নি।

বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মণ জানান, একজন পথচারী ড্রেনে লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়।

পরে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে লাশের সুরুতহাল রিপোর্ট তৈরি করে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তিনি আরও জানান, লাশের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন আছে। নিহত ব্যক্তি অটোরিকশা চালক হতে পারে।

এক-দেড়শো গজ দূরে তাকে আঘাত করা হয়েছে। সেদিকে রক্তের দাগও আছে। ওই অবস্থায় দৌড়ে পালাতে গিয়ে ড্রেনে পড়ে যায় এবং অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়ে থাকতে পারে। লাশের কাছে একটি মোবাইল ফোন পাওয়া গেছে।

তার সূত্র ধরে পুলিশ তদন্ত শুরু করেছে। তবে আঘাতের ধরণ দেখে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে পুলিশের ধারণা। / সো

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ