জেলার খবর

সন্তানসহ ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মায়ের ‘আত্মহত্যা’

শ্রীপুর, গাজীপুর
শ্রীপুর, গাজীপুর

গাজীপুরের শ্রীপুর উপজেলায় রেল স্টেশন সংলগ্ন কাটাপুল এলাকায় সন্তানসহ এক মা ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। আজ বুধবার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্টেশন মাস্টার হারুণ অর রশিদ।

স্টেশন মাস্টার জানান, সকালের দিকে স্টেশন চত্বর থেকে প্রায় এক কিলোমিটার উত্তরে কাটাপুল এলাকায় ট্রেনের নিচে সন্তানসহ এক নারী কাটা পড়ার খবর পান তিনি। এতে ওই নারী ঘটনাস্থলেই নিহত ও তার কন্যা সন্তানের হাতে গুরুতর আঘাত পেয়ে আহত হয়। সন্তানকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ওই নারী ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মাহমুদা জানান, শিশুটির হাত থেকে মাংস খুলে চলে আসছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। উন্নত চিকিৎসার জন্য ঢাকা অথবা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর কথা বলা হয়েছে। / এন

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ