জেলার খবর

সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত

-
-

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে শান্তিগঞ্জ উপজেলার সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক সড়কের নোয়াগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ছাতক উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের কৈতক গ্রামের জালাল উদ্দিনের ছেলে রিদয় হোসেন (২০), আঙ্গুর মিয়ার ছেলে লায়েক আহমদ (২০) এবং একই গ্রামের সাদিকুর রহমানের ছেলে জামিল মিয়া (২০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই মহাসড়কের পূর্বপাগলার নোয়াগাঁও এলাকার স্থানীয়রা বাজার শেষে বাসায় ফেরার পথে রাস্তায় মোটরসাইকেলসহ তিনজনকে পড়ে থাকতে দেখে। তারা আহতদের উদ্ধারে হৈ চৈ শুরু করলে আশেপাশে থাকা অন্যরা ছুটে আসে। পরে তারা পুলিশকে খবর দেয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ