সিরাজগঞ্জের নলকা ব্রীজের সংস্কারের কাজ চলমান থাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে বঙ্গবন্ধু সেতু মহাসড়কের দুই প্রান্তে।
এতে সেতুর পশ্চিম প্রান্তের হাটিকুমরুল থেকে পূর্ব প্রান্ত টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত প্রায় ৩৫ কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বন্ধ রয়েছে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তের টোল আদায়।
এ বিষয়ে সেতু কর্তৃপক্ষ বলছে, পশ্চিম প্রান্তে ব্রীজ ও সড়কের সংস্কার কাজ চলমান থাকায় গত কয়েকদিন ধরেই পশ্চিম প্রান্তে যানজটের সৃষ্টি হচ্ছিল। আজ ভোর রাত থেকে সেই যানজট সেতু পূর্ব প্রান্তের টোলপ্লাজা পর্যন্ত পৌঁছে গেলে সেতু দিয়ে উত্তরবঙ্গগামী যানবাহন পারাপার সম্ভব না হওয়ায় ভোর সাড়ে চারটা থেকে টোল আদায় বন্ধ রাখতে হয়েছে।
যার ফলে পূর্ব প্রান্তে পারাপারের অপেক্ষায় থাকা যানবাহনের চাপে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। / চ্যা
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: