জেলার খবর

স্বামীকে অচেতন করে নববধূ উধাও

-
-

নোয়াখালীর চাটখিলে বিয়ের পাঁচ দিনের মাথায় স্বামীকে অচেতন করে এক নববধূ উধাও হওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগ রাতে উপজেলা বানসা গ্রামের সফি উল্যা বেপারী বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, গত শুক্রবার (৮ অক্টোবর) পারিবারিকভাবে উপজেলার বানসা গ্রামের সফি উল্যা বেপারী বাড়ির আবদুল জলিলের মেয়ে শারমিন আক্তারের (২১) সাথে একই উপজেলার সাজ্জাত হোসেনের (৩০) বিয়ে হয়। গত মঙ্গলবার (১২ অক্টোবর) সাজ্জাত তার স্ত্রী শারমিনকে নিয়ে শশুর বাড়িতে বেড়াতে যায়। সেখানে স্ত্রী শারমিন আক্তার রাতে সাজ্জাতকে চেতনানাশক ওষুধ খাইয়ে দিয়ে পরিবারের সদস্যদের অগোচরে উধাও হয়ে যায়। এ সময় শারমিন ১০ ভরি স্বর্ণাংলকার, ৫০ হাজার নগদ টাকা এবং বিদেশি ১৫ হাজার রিয়ালসহ মোট ১০ লাখ ৮০ হাজার টাকার মালামাল সাথে নিয়ে যায়।

ভুক্তভোগীর মা জানান, তিনি বুধবার সকালে সংবাদ পেয়ে সাজ্জাতের শশুর বাড়িতে গিয়ে তার ছেলেকে অজ্ঞান অবস্থায় দেখতে পান। পরে সাজ্জাতকে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ বিষয়ে জানতে শারমিনের বাবা আবদুল জলিলের মুঠোফোনে কল করা হলে তাকে পাওয়া যায়নি। তার বড় মেয়ে রুমি ফোন রিসিভ করে শারমিন পালিয়ে যাওয়ার সত্যতা স্বীকার করে বলেন, কোথায় বা কার সাথে পালিয়ে গেছে তা আমাদের জানা নেই।

গতকাল বুধবার (১৩ অক্টোবর) বিকেলে কনের পরিবার চাটখিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে আইনগত প্রদক্ষেপ নেওয়া হবে। / বার্তা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ