চট্টগ্রামের মোহাম্মদপুরে নিজ ঘর থেকে মা ও দুই সন্তানের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৫ অক্টোবর) সকালে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।
পাঁচলাইশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কবির হোসেন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে বৃহস্পতিবার (১৪ অক্টোবর) ভোরে মিরসরাই উপজেলার জোরারগঞ্জের সোনাপাহাড় এলাকা থেকে তিন জনের মৃতদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, তাদের গলায় দাগ এবং শরীরে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর চিহ্ন ছিলো।
এই ঘটনায় গতকাল সন্ধ্যায় নিহতের মেয়ে জুলেখা বেগম বাদী হয়ে ‘অজ্ঞাতনামা’ আসামিদের নামে একটি মামলা দায়ের করেন।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: