পাবনার ঈশ্বরদী উপজেলায় মোটরসাইকেল ও ব্যাটারিচালিত ভ্যানের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। উপজেলার আওতাপাড়া পশ্চিমপাড়া এলাকায় রূপপুর-পাবনা আঞ্চলিক সড়কে আজ শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, আজ সকালে ব্যাটারিচালিত ভ্যান ও মোটরসাইকেলটি পাবনা শহর থেকে রূপপুরের দিকে যাচ্ছিল। অন্যদিকে একটি ট্রাক রূপপুর থেকে পাবনার দিকে যাচ্ছিল। এর মধ্যে আওতাপাড়া এলাকার একটি মোড়ে পৌঁছামাত্র মোটরসাইকেল ও ভ্যানটির সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই ভ্যানচালক ও ভ্যানের যাত্রী মারা যান। এ ছাড়া গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেল চালককে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর তিনিও মারা যান।
নিহত ব্যক্তিরা হলেন ঈশ্বরদী উপজেলার বাঁশেরবাদা গ্রামের বাহাদুর খাঁর ছেলে ভ্যানচালক মুনসুর আলী খাঁ (৩৫), ভ্যানের যাত্রী একই উপজেলার আওতাপাড়া গ্রামের সোবাহান শাহর ছেলে সাইফুল শাহ (৫৫) এবং মোটরসাইকেল চালক পাবনা পৌর সদরের ছাতিয়ানী মধ্যপাড়া মহল্লার আব্দুল মান্নানের ছেলে আসিফ হোসেন (৩০)। / এন