জেলার খবর

পাবজি খেলাকে কেন্দ্র করে ৪র্থ শ্রেনীর শিক্ষার্থী খুন

-
-

মানিকগঞ্জের সিঙ্গাইরে মোবাইল ফোনে পাবজি গেমস খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ইটের আঘাতে নিহত হয়েছে রাজু আহমেদ (১৪) নামের ৪র্থ শ্রেনীর একজন শিক্ষার্থী। শনিবার (১৬ অক্টোবর) সকালে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত রাজু আহমেদ উপজেলার সায়েস্তা ইউনিয়নের দক্ষিণ সাহরাইল এলাকার মোসলেম মিয়ার ছেলে। সে স্থানীয় একটি কিন্ডারগার্টেনের ৪র্থ শ্রেনীর শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যায় পাবজি গেমস খেলা ও গেমসের আইডি নিয়ে রাজু আহমেদ ও একই এলাকার আলিফ কোরাইশীর মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আলিফ কোরাইশী রাজুকে স্থানীয় কালিগঙ্গা নদীর পাড়ে নিয়ে যায়। এর পর কাশবনের ভেতরে নিয়ে পরনের শার্ট দিয়ে মুখ ঢেকে রাজুর মাথায় ইট দিয়ে আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে মৃত্যু হয় রাজুর।

সকালে রাজুর মৃত্যুর খবর শুনতে পেয়ে স্থানীয় ও নিহতের পরিবারের সদস্যরা আলিফের বাড়ি ঘেরাও করে। এসময় তারা আলিফের বাড়িতে হামলা চালানোর চেষ্টা করেন। পরে অতিরিক্ত পুলিশসহ ঘটনাস্থলে ছুটে যান সিংগাইর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রেজাউল হক ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিকুল ইসলাম মোল্ল্যা। তারা স্থানীয়দের বুঝিয়ে শান্ত করে অভিযুক্ত আলিফকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন তিনি। / য

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ