জেলার খবর

ধর্ম অবমাননার অভিযোগে পীরগঞ্জে বাড়িঘরে আগুন, গ্রেফতার ২০

-
-

ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগে রংপুরের পীরগঞ্জে বেশকিছু হিন্দু বাড়িঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ২০ জনকে আটক করেছে পুলিশ।

রোববার (১৭ অক্টোবর) রাত ১০টার দিকে রামনাথপুর ইউনিয়নের মাঝিপাড়া-বটতলা ও হাতিবান্ধা গ্রামে অন্তত ২০টি বাড়ি ঘরে আগুন দেয়ার ঘটনা ঘটেছে।

পুলিশ জানায়, এক কিশোর ধর্ম অবমাননাকর ছবি ফেসবুকে পোস্ট করেছে এই অভিযোগে ঐ কিশোরের বাড়ি ঘিরে ফেলে দুর্বৃত্তরা। উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। এরপর সপরিবারে পালিয়ে যায় ঐ কিশোর। খবর পেয়ে পুলিশ ঐ বাড়িতে নিরাপত্তা জোরদার করে।

পুলিশ সুপার জানান, ঐ বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে কয়েকটি হিন্দু বাড়ি ও দোকানপাটে আগুন দেয় দুর্বৃত্তরা। ঘটনা নিয়ন্ত্রণে সেখানে ফাকা গুলি ও রাবারবুলেট নিক্ষেপ করে পুলিশ। রাত ১ টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আর জেলা প্রশাসন থেকে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনসহ বেশ কিছু উদ্যোগ নেয়া হয়েছে। পুরো ঘটনা নিয়ন্ত্রণে সেখানে রাতভর উপস্থিত থাকেন জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। মোতায়েন করা হয় অতিরিক্ত বিজিবি, র‍্যাব ও পুলিশ।

এছাড়াও এ ঘটনায় জড়িত সবাইকে গ্রেফতারের প্রতিশ্রুতি দিয়েছে পুলিশ। জেলা প্রশাসন থেকে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনসহ বেশ কিছু উদ্যোগ নেয়া হয়েছে। / যমুনা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ