জেলার খবর

পিকআপ-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, চালকসহ নিহত ২

সড়ক দূর্ঘটনা
সড়ক দূর্ঘটনা

নাটোর-রাজশাহী মহাসড়কে পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের চালকসহ দুইজন নিহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ১২টার দিকে শহরের পিটিআই মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা সদর উপজেলার দিয়ারভিটা গ্রামের সোহরাব হোসেনের ছেলে মোহম্মদ তারেক ও নিঙ্গল হোসেনের ছেলে রকিবুল ইসলাম।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবু সাদাদ জানান, রাজশাহী থেকে নাটোর শহরের দিকে আসা একটি পিকআপের সাথে বিপরীত থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলে থাকা তারেক ও রকিবুল গুরুতর জখম হন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় তাদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তারেককে মৃত ঘোষণা করেন। প্রাথমিক চিকিৎসা দিয়ে রকিবুলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে নিয়ে যাওয়ার পথে রকিবুল ইসলাম মারা যায়। / একুশে

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ