জেলার খবর

রাজশাহী মেডিকেলে করোনা উপসর্গে চারজনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গে আরও চারজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী আছেন।

মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়। এর আগের দিন দুইজনের মৃত্যু হয়েছিল।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় চারজন মারা গেছেন। এর মধ্যে রাজশাহীর দু'জন ও নাটোর চাঁপাইনবাবগঞ্জের একজন করে রোগী ছিলেন। নমুনা পরীক্ষার আগেই তারা মারা গেছেন।

এ নিয়ে রামেক হাসপাতালের করোনা ইউনিটে চলতি মাসে ৭৪ জনের মৃত্যু হলো।

এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন ১৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৮ জন। আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত করোনা ইউনিটে মোট ১৯২টি শয্যার বিপরীতে রোগী ছিলেন ৭২ জন। এরমধ্যে রাজশাহীর ৩২ জন, চাঁপাইনবাবগঞ্জের ১৪ জন, নাটোরের ৪ জন, নওগাঁর ৪ জন, পাবনার ১১ জন, কুষ্টিয়ার ৬ জন ও চুয়াডাঙ্গার একজন করে রোগী ছিলেন।

এর আগে গতকাল মঙ্গলবার রাজশাহীর দুটি আরটি-পিসিআর ল্যাবে ২০২টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ১০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। বর্তমানে রাজশাহীতে সংক্রমণের হার ৪ দশমিক ৯৫ শতাংশ।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ