জেলার খবর

তিস্তায় রেড অ্যালার্ট, ভেঙে গেল ফ্লাড বাইপাস সড়ক

-
-

উজানের ঢল ও ভারতের গজল ডোবার সব কটি গেট খুলে দেওয়ায় পানির তোড়ে বুধবার (২০ অক্টোবর) বেলা ১১টার দিকে ভেঙে গেছে হাতীবান্ধার ফ্লাড বাইপাস সড়কটি। এতে উপজেলার গড্ডিমারী ইউনিয়নের লোকালয়ে ঢুকে পড়েছে তিস্তার পানি। রংপুর-বড়খাতা মহাসড়কের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে।

বুধবার (২০ অক্টোবর) দুপুরে তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে বিপৎসীমার ৬৫ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে বলে পানি উন্নয়ন বোর্ড নিশ্চিত করেছেন। এদিকে সকাল থেকে তিস্তা নদীর পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে শুরু হয়েছে মুসুলধারে বৃষ্টিও। পরিস্থিতি নিয়ন্ত্রণে পানি উন্নয়ন বোর্ড নদী তীরবর্তী এলাকায় রেড অ্যালার্ট (লাল সংকেত) জারি করে তিস্তার আশপাশের মানুষজনকে নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

জানা গেছে, তিস্তার পানি বাড়ায় লালমনিরহাটের তিন উপজেলার তিস্তার চর এলাকায় ১০ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। তলিয়ে গেছে কয়েক হাজার হেক্টর ধান ও ভুট্টাক্ষেত। পানির তোড়ে ভেঙে যাচ্ছে রাস্তাঘাট। ঘরবাড়িতে পানি প্রবেশ করায় পরিবারগুলো উঁচু স্থানে আশ্রয় নিয়েছে। পানির তোড়ে তিস্তাপারের প্রায় ৫ শতাধিক পরিবারের ঘরবাড়ি ও কয়েকশ হেক্টর জমির ফসলি ধান ক্ষেত নদীগর্ভে বিলীন হয়ে গেছে। পরিবারগুলোর মাঝে আতংক বিরাজ করছে। / সাবাং

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ