ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় নুর মোহাম্মদ (৭০) নামের এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার ঘটনায় তাঁর ছেলে মোহাম্মদ আফাজ উদ্দিনকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, গত মঙ্গলবার ভোরে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের কোনাপাড়ার ফকিরবাড়ি এলাকায় নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় নুর মোহাম্মদকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন তাঁর ছেলে মোহাম্মদ আফাজ উদ্দিন। এ ঘটনার পর থেকে পলাতক ছিলেন আফাজ উদ্দিন। পরে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ধামরাই থেকে আজ বৃহস্পতিবার ভোরে তাঁকে গ্রেপ্তার করে র্যাব।
ধামরাই উপজেলা থেকে আজ বৃহস্পতিবার তাঁকে গ্রেপ্তার করে র্যাব-৪-এর একটি দল।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: