কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দুপক্ষের গোলাগুলি ও সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে সাতজন হয়েছে।
এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। তাদের মধ্যে চারজনকে রোহিঙ্গা ক্যাম্পের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
শুক্রবার ভোরে উখিয়ার ১৮নং ক্যাম্পে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন— আজিজুল হক (২২), ইব্রাহিম (১৭), মো. আমিন (৩০), মো. ইদ্রিস (৩২), হাফেজ নুর হালিম (৪৫), মৌলভী হামিদুল্লাহ (৫০) ও নুর কায়সার (১৫)।
এ ঘটনায় অস্ত্রসহ মুজিবুর রহমান নামে একজনকে আটক করেছেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা। / যু
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: