জেলার খবর

গাছের সাথে পিকআপ ভ্যানের ধাক্কা, ঘটনাস্থলেই নিহত ৩

সড়ক দূর্ঘটনা
সড়ক দূর্ঘটনা

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ফেনীর মুহুরীগঞ্জ এলাকায় পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই ৩ জন নিহত হয়েছে।

শুক্রবার সকালে মহাসড়কের মুহুরীগঞ্জ এলাকার বোগদাদিয়া কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

মুহুরীগঞ্জ হাইওয়ে পুলিশ ফাড়িঁর ইনচার্জ পরিদর্শক মনিরুল ইসলাম ভুঁইয়া জানান, ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি দ্রুতগামী পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে। এসময় ঘটনাস্থলেই গাড়ীর চালকসহ তিনজন মারা যায়।

পরে খবর পেয়ে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিহতরা হলেন- গোপালগঞ্জ জেলার সদর থানার গফুর শেখের ছেলে গাড়ীচালক মো: সুজন (২৮)। তার সঙ্গে থাকা মাদারীপুর জেলার চর গোবিন্দপুর এলাকার মাজেদ মাতাব্বরের ছেলে শামীম হাসান (২৭) ও চাপাইনবাবগঞ্জ জেলার ভোলার হাট থানার ওয়ারেশ আলীর ছেলে শহিদুল ইসলাম (২৭)। / একুশে

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ