জেলার খবর

পীরগঞ্জে সহিংসতার ‘অন্যতম হোতা’ গ্রেপ্তার

-
-

ফেসবুকে ‘ধর্মীয় অবমাননার’ কথিত অভিযোগ তুলে রংপুরের পীরগঞ্জে মাঝিপাড়ায় হামলা, লুটপাট, অগ্নিসংযোগের ঘটনার ‘হোতাদের একজনকে’ গ্রেপ্তার করেছে র‍্যাব। তবে তার নাম ও পরিচয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে জানায়নি র‍্যাব।

গতকাল শুক্রবার রাতে র‍্যাবের এক বার্তায় বলা হয়, ‘গ্রেপ্তার তরুণ রংপুরের পীরগঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার উদ্দেশ্যে হামলা ও অগ্নিসংযোগ ঘটনার অন্যতম হোতা।’

শনিবার কারওয়ান বাজারে সংবাদ সম্মেলন করে এ ব্যাপারে বিস্তারিত প্রকাশ করা হবে।

সম্প্রতি দুর্গাপূজার সময় কুমিল্লার একটি পূজামণ্ডপে কোরআন অবমাননার কথিত অভিযোগ তুলে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা শুরু হয়। এরপর গত ১৭ অক্টোবর রাতে ফেসবুকে এক তরুণের ধর্ম অবমাননার অভিযোগ উঠলে পীরগঞ্জে রামনাথপুর ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের অন্তত ২৩টি বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করার অভিযোগ উঠে। ফেসবুকে পোস্ট দেওয়া ওই তরুণসহ ঘটনায় জড়িত সন্দেহে এ পর্যন্ত ৫৭ জনকে গ্রেপ্তার করার তথ্য পুলিশ জানিয়েছিল।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ