জেলার খবর

কলেজছাত্রীকে নিয়ে পালালেন যুবলীগ নেতা, শুনেই মায়ের মৃত্যু

-
-

শরীয়তপুরের ভেদরগঞ্জে স্ত্রীকে ফেলে কলেজছাত্রীকে নিয়ে পালিয়েছেন রাসেল আহমেদ নামের এক যুবলীগ নেতা। স্বামীর ঘরে শিশুসন্তান রেখে মেয়ে পালিয়ে যাওয়ার খবর শুনে হার্ট অ্যাটাকে মারা গেছেন ওই কলেজছাত্রীর মা।

রাসেল আহমেদ হাজী শরীয়তউল্লাহ কলেজের নিম্নমান সহকারী (করণিক) ও চরভাগা ইউনিয়ন যুবলীগের দপ্তর সম্পাদক। পালিয়ে যাওয়া তরুণীও একই কলেজের ছাত্রী। তার ৪ বছর বয়সী একটি পুত্রসন্তান রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পাঁচ বছর আগে সখিপুরের ডিএমখালী ইউনিয়নের এক যুবকের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় ঐ তরুণীর। তাদের ঘরে ৪ বছর বয়সী পুত্রসন্তান রয়েছে। ঐ গৃহবধূ হাজী শরীয়তউল্লাহ কলেজে পড়াশোনা করেন। সেখানেই কলেজের নিম্নমান সহকারী রাসেল আহমেদের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এর জেরে ১৭ অক্টোবর সকালে পালিয়ে যান তারা।

বৃহস্পতিবার কলেজছাত্রীর সঙ্গে করণিকের পালিয়ে যাওয়ার ঘটনাটি জানাজানি হলে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনায় রাসেল আহমেদের বিরুদ্ধে অপহরণ মামলা করেছেন ওই কলেজছাত্রীর স্বামী। / সো

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ