শনিবার সিরাজগঞ্জে ট্রাকের চাপায় নৌবাহিনীর সদস্যসহ দু’জন নিহত হয়েছেন। ঐদিন (২৩ অক্টোবর) দিনগত রাত পৌনে ১টার দিকে সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কের ছোনগাছা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দু’জন ছিলেন পরস্পরের বন্ধু।
নিহতরা হলেন, সিরাজগঞ্জ পৌর শহরের ১নং খলিপা পট্টি এলাকার জুলমত হোসেনের ছেলে ও নৌবাহিনীর সদস্য সাব্বির হোসেন (২৪) ও শহরের মুজিব সড়ক এলাকার হাজী রফিকুলের ছেলে হাসান (২৪)।
সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সেলিম মোল্লা বলেন, মোটরসাইকেলে করে সাব্বির ও হাসান দুই বন্ধু বগুড়া থেকে সিরাজগঞ্জে ফিরছিলেন। তারা ছোনগাছা এলাকায় পৌঁছলে দ্রুতগামী একটি ট্রাক তাদের চাপা দেয়।
পরে গুরুতর অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।