চুয়াডাঙ্গা জেলায় আজ সোমবার তিন মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুই যুবক নিহত এবং আহত তিনজন আহত হযেছেন।
আহতরা হলেন- আলমডাঙ্গা উপজেলার আঠারোখাদা গ্রামের বিজয়ের ছেলে তপন (২৪), একই উপজেলার জেহালা গ্রামের মৃত ঠান্ডু রহমানের ছেলে আলমসাধু চালক আজিম উদ্দিন (৫২) ও সদর উপজেলার কুকিয়া চাদপুর গ্রামের কোরবান আলীর ছেলে শাহিন আলী (২২)।
পুলিশ ও স্থানীয়রা জানান, বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার হাজরাহাটি মোড়ে তিন মোটরসাইকেলের ত্রিমুখি সংঘর্ষ হয়। পরে মোটরসাইকেলগুলো দাঁড়িয়ে থাকা একটি আলমসাধুকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক ও আলমসাধুর যাত্রীসহ পাঁচজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের নিলে মারা যান এক মোটরসাইকেল আরোহী। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও একজন।
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, নিহতদের মরদেহ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ওই ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।