জেলার খবর

পুকুরে বাবা-মা ও মেয়ের মরদেহ

-
-

খুলনার কয়রা উপজেলার একটি পুকুর থেকে বাবা-মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার বামিয়া গ্রামে বাগালি ইউনিয়ন পরিষদের সামনের পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন দিনমজুর হাবিবুল্লাহ গাজী (৩৫), তার স্ত্রী বিউটি বেগম (৩০) ও মেয়ে টুনি (১২)। হাবিবুল্লাহ ওই গ্রামের মাজেদ গাজীর ছেলে।

কয়রা থানার ওসি (তদন্ত) শাহাদাত হোসেন জানান, সকালে স্থানীয় লোকজন ইউনিয়ন পরিষদের সামনের পুকুরে মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ তিনটি উদ্ধার করে।

নিহতদের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

ময়নাতদন্তের জন্য মরদেহগুলো খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ