জেলার খবর

নড়াইলের ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

-
-

নড়াইলের লোহাগড়ায় গতকাল সোমবার (২৫ অক্টোবর) রাতে পলাশ শেখ নামের এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত পলাশ লোহাগড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি। তিনি উপজেলার চরমল্লিকপুর গ্রামের খোকন শেখের ছেলে। ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলের কারণেই এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে পরিবারের ধারনা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত ৮টার দিকে কয়েকজন যুবকের ডাকে বাড়ি থেকে বের হয়ে আসেন পলাশ। এরপর সাড়ে ৮টার দিকে চরমল্লিকপুর গ্রামের জাফর মোল্যার বাড়ির পাশে তাঁর রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে নেওয়ার পথেই মারা যান তিনি।

পলাশের মাথায় কানের নিচে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলেও সূত্র জানায়।

স্থানীয় ছাত্রলীগ সূত্রে জানা গেছে, লোহাগড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম রাশেদের সঙ্গে দীর্ঘদিন ধরে অভ্যন্তরীণ কোন্দল চলছিল পলাশ শেখের।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হেনা মিলন বলেন, 'ময়নাতদন্তের জন্য পলাশের লাশ সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।' / কালেরকণ্ঠ

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ