জেলার খবর

চট্টগ্রামে ফ্লাইওভারের পিলারে ফাটল, যান চলাচল বন্ধ

-
-

চট্টগ্রাম নগরের বহদ্দারহাট ফ্লাইওভারের একটি পিলারে ফাটল দেখা দেওয়ায় নতুন চান্দগাঁও আবাসিক অংশে যান চলাচল বন্ধ করে দিয়েছে পুলিশ।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুর রহমান জানিয়েছেন, সোমবার রাত সাড়ে ১০টার দিকে চলাচল বন্ধ করে দেওয়া হয়।

তিনি বলেন, বহদ্দারহাট ফ্লাইওভারের নতুন চান্দগাঁও আবাসিক অংশে ওপরে ও নীচে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে অন্য পাশ দিয়ে চলাচল করা যাচ্ছে। কোনো ধরণের দুর্ঘটনা যাতে না ঘটে, তাই প্রাথমিকভাবে এই ব্যবস্থা। ফ্লাইওভার ব্যবস্থাপনায় দায়িত্বরতরা এসে বিষয়টি পরীক্ষা নিরীক্ষা করার পর সব কিছু স্বাভাবিক করে দেওয়া হবে।

উল্লেখ্য, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নিজস্ব অর্থায়নে ১০৬ কোটি টাকা ব্যয়ে ফ্লাইওভারটি নির্মিত হয়। / বাপ্র

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ