জেলার খবর

কাপ্তাইয়ে নির্বাচনী সহিংসতায় ইউপি সদস্য নিহত

কাপ্তাইয়ের দুর্বৃত্তদের গুলিতে ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি নিহত
কাপ্তাইয়ের দুর্বৃত্তদের গুলিতে ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি নিহত

রাঙামাটির কাপ্তাই উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে মঙ্গলবার মধ্যরাতে দু’পক্ষের সংঘর্ষে সজিবুর রহমান (৫০) নামে এক ইউপি সদস্য নিহত হয়েছেন। কাপ্তাই উপজেলা সদরের নতুন বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে কাপ্তাইয়ের জেটিঘাটের নতুন বাজার এলাকায় আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী প্রকৌশলী আব্দুল লতিফের সমর্থকদের সঙ্গে বিদ্রোহী প্রার্থী মহিউদ্দীন পাটোয়ারী বাদলের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে কাপ্তাই ইউপির টানা দুবার নির্বাচিত সদস্য সজিবুর রহমান, আলা উদ্দীন, সালাহ উদ্দীন ও জলিল আহত হন। আহতাবস্থায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর সজিবুরকে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

উল্লেখ্য, ১১ নভেম্বর কাপ্তাই উপজেলার কাপ্তাই, রাইখালি ও ওয়াগ্গা ইউনিয়নে নির্বাচন হওয়ার কথা রয়েছে। এছাড়া ১৬ অক্টোবর রাতে আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী ও কাপ্তাইয়ের চিৎমরম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নেথোয়াই মারমা দুর্বৃত্তের গুলিতে নিহত হন। এতে নির্বাচন কমিশন চিৎমরম ইউপিতে ১১ নভেম্বর পরিবর্তে ২৮ নভেম্বর নির্বাচনের তারিখ ঘোষণা করে। / সম

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ