মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে যানবাহন নিয়ে শাহ আমানত নামের একটি ফেরি ডুবে গেছে। বুধবার (২৭ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে পাটুরিয়ার ৫ নম্বর ফেরিঘাটে এ ঘটনা ঘটে।
১৭টি যানবাহনসহ ফেরিটি ডুবে যায়। এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন আরিচা শাখার উপমহাব্যবস্থাপক মো. জিল্লুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। উদ্ধারে কাজ করছে বিআইডব্লিউটিসির জাহাজ হামযা এবং ফায়ার সার্ভিসের কর্মীরা।
তিনি জানান, দৌলতদিয়া ঘাট থেকে যানবাহন লোড করে পাটুরিয়ার ৫ নম্বর ফেরিঘাটে নোঙর করে শাহ আমানত ফেরি। ওই সময় ফেরি থেকে দুই-তিনটি যানবাহন নামার পরপরই একপাশ কাত হয়ে ওই ফেরি ডুবে যায়।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: